আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না : জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ ও সাহরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বেলা ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া, আজ আরও একটা জাহাজ আসবে।

এদিকে, চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির আটটি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী আটটি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights