আপিল বিভাগের আইনজীবী হিসেবে অনুমোদন পেলেন ৮৬ জন

অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনা করার জন্য অনুমোদন পেয়েছেন ৮৬ জন আইনজীবী।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে ও সভাপতিত্বে গত ১৯ ফেব্রুয়ারি তারিখে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত এনরোলমেন্ট কমিটির গতকাল ২৪ ফেব্রুয়ারির সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে উল্লিখিত তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights