আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ভারত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে, বলে দাপট দেখালেন শিবম দুবে। তিনি ২ ওভার বল করে ৯ রান দিয়ে একটি উইকেট নেন। সেই সঙ্গে ব্যাট হাতে অর্ধশতরান। পেস বোলিংয়ের সঙ্গে তার ব্যাটিং ভারতকে ভরসা দিচ্ছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকে উইকেট না পেলেও রান দিচ্ছিলেন না ভারতীয় বোলারেরা। সেই চাপেই উইকেট দিয়ে যান ওপেনার রহমনুল্লা গুরবাজ। অক্ষর পটেলের বলে স্টাম্পড হন তিনি। অধিনায়ক ইব্রাহিম জাদরান করেন ২৫ রান। তার উইকেট নেন শিবম দুবে। শেষ দিকে নবি ঝোড়ো ইনিংস খেলেন।

ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। তিনি ৪ ওভারে ৩৩ রানও দেন। রবি বিষ্ণোই ৩ ওভারে ৩৫ রান দেন। তিনি কোনও উইকেট পাননি। ঠান্ডায় বল করা বেশ কঠিন হচ্ছিল বোলারদের পক্ষে। বল ধরা কঠিন হচ্ছিল। তার মধ্যেও রিঙ্কু সিংহ দুর্দান্ত ক্যাচ ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights