আফ্রিকার লেসোথো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের বশেমুরকৃবি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথোর তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথোর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মাকোয়ালা ভি. মারাকি, পুষ্টি বিভাগের সিনিয়র লেকচারার কেবিসামাং জে. মথিব ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার জোয়ালেন আর. মারুনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, এগ্রো প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ড. মোঃ অহিদুজ্জামান ও সহকারী প্রফেসর ড. মোঃ নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ আলোচনায় উভয় দেশের ভৌগলিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা নিয়ে বিস্তর আলোচনা হয়।

বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাসসহ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি ন্যাশনাল ইউনিভার্সিটি অব লেসোথোর প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights