আবারও ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল, যা জানালো যুক্তরাষ্ট্রকে

অনলাইন ডেস্ক
ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা নতুন করে সামরিক অভিযান চালাতে চায় ইরানের বিরুদ্ধে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে গরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)।

সংস্থাটি বলছে, ইসরায়েল মনে করছে ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতা কেবল ‘সময়ের অপচয়’। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে চায় দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা যেকোনো উপায়ে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর পথ খুঁজছে।

এদিকে গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights