আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই: বেনজেমা

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যানফিল্ডে কোনো দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর জিততে পারেনি। পাশাপাশি অ্যানফিল্ডে কোনো দল কখনো লিভারপুলের জালে তিনবারের অধিক বল জড়াতে পারেনি। রিয়াল মাদ্রিদ গতকাল সেগুলোই করে দেখিয়েছে।

রিয়াল যে বর্তমান চ্যাম্পিয়ন সেটা মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে তারা প্রমাণ করেছে। ১৪ মিনিটেই লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়াল শেষ পর্যন্ত জিতেছে ৫-২ ব্যবধানে। আর সেটা সম্ভব হয়েছে ভিনিসিউস জুনিয়র ও করিম বেনজেমার জোড়া গোলে। অপর গোলটি করেছেন এদার মিলিতাও।

ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা বলেছেন, তারা যথারীতি এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চান।
‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে।’

‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম।’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights