আমরা এই সরকারের নির্বাচন মানবো না : সেলিমা রহমান

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আজকে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মানবাধিকার লংঘনের দিক দিয়ে বাংলাদেশ নাম্বার ওয়ান। আমরা রাজপথে আছি রাজপথে থাকবো। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দিবো। তবুও আমরা এই সরকারের নির্বাচন মানবো না।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, কারাগারে বিএনপির নেতাকর্মীদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লংঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে।

তিনি বলেন, ২৮ নভেম্বর সরকার নিজেরা সহিংসতা করে আমাদের সমাবেশ পণ্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে। বিশ্বের কোথাও এমন হয় না। আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই। জনগণ এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights