আমরা চট্টগ্রাম ৯৩ এর দ্বিতীয় রিইউনিয়ন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু সংঘঠন আমরা চট্টগ্রাম ৯৩ এর দ্বিতীয় রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চট্টগ্রামের বোর্ড ক্লাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করে। এ সময় ব্যাচের বন্ধুদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠেছিল বোর্ড ক্লাব প্রাঙ্গন।

কোরআন তেলোয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর ছিল বন্ধুদের স্মৃতিচারণ, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফটোসেশন এবং এডমিন প্যানেলের আলোচনা। দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৯৩ ব্যাচের সংগীত শিল্পীরাসহ চট্টগ্রামের অথিতী শিল্পীরা সংগীত পনিবেশন করে।
সারা বাংলাদেশের এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু সংঘঠন “আমরা ৯৩”এর এডমিন মোহাম্মদ ওমর ফারুক বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আমরা ৯৩ বন্ধু সংঘঠন বন্ধুদের এবং দেশের মানুষের স্বার্থে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছি এবং এই কাজ ভবিষ্যতে অব্যহত রাখতে বন্ধুদের প্রতি আহ্বান জানান। এতে আরো বন্তব্য রাখেন এনামুল হায়দার চৌধুরী শিপনসহ আমরা চট্টগ্রাম ৯৩ এর এডমিন প্যানেলের বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights