আমরা দু’জনই বেহায়া, জয়কে বললেন জায়েদ খান

অনলাইন ডেস্ক

ম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার আরেক নাম চিত্রনায়ক জায়েদ খান। কখনও ডিগবাজি দিয়ে কখনও নিজের সাজপোশাকের শো-অফ করে। অন্যদিকে কম যান না উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও। তিনিও সঞ্চালনার জন্য আলোচনায় থাকেন। প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই অভিনেতা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়ে এলেন এই দু’জন।

সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই নিজেদের বেহায়া বলে মন্তব্য করেন জায়েদ। জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’ এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না।’

জায়েদের এমন উত্তরে খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দু’জনই বেহায়া।’ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় ও জায়েদের এই অনুষ্ঠানের কিছু অংশ। যার কারণে নতুন করে ট্রলের মুখে পড়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights