আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে

অনলাইন ডেস্ক

ম্যাচ যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্তেজনা। একদিকে প্যারাগুয়ের দুর্ভেদ্য রক্ষণ। অন্যদিকে, ফ্রান্সের অবিরাম আক্রমণ। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় খেলা ম্যাচটিতে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।

অধিনায়কের একমাত্র গোলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরাসিরা। এদিন ফ্রান্সকে শুধু প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নয়, মাঠে প্যারাগুয়ের আগ্রাসী ও শারীরিক ফুটবলের সঙ্গেও লড়তে হয়েছে। ম্যাচের প্রায় পুরোটা সময় প্যারাগুয়ের খেলোয়াড়েরা শারীরিকভাবে আগ্রাসী ফুটবল খেলেছেন। ফাউল, ট্যাকল এবং সংঘর্ষে ফ্রান্সের খেলোয়াড়দের বিরক্ত করে গেছেন লাগাতার। ম্যাচ শেষে এ নিয়ে স্পষ্টতই অসন্তোষ জানিয়েছেন এমবাপ্পে।

তিনি বলেছেন, প্রয়োজনে তার দলও ‘ডার্টি ফুটবল’ খেলতে জানে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল ফ্রান্সের। খেলা শেষে এমনটাই জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।’

প্রতিপক্ষের কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘ওরা ভেবেছিল আমরা বুঝি টাক্সেডো (আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলা অর্থে) পরে মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।’

ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স।

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights