আমার ক্যারিয়ারের আরও অনেক লম্বা পথ বাকি: মিচেল স্টার্ক
অনলাইন ডেস্ক
‘কিপিন ইট ক্রিকেট’ পডকাস্টের সাম্প্রতিক এক পর্বে হাজির হয়ে ক্রিকেটপ্রেমীদের আচমকাই অবসরের এক বড় ধাক্কা দিয়ে বসেছিলেন মিচেল স্টার্ক! তবে মুহূর্তের মধ্যেই পুরো বিষয়টিকে রসিকতায় রূপ দেন এই অজি ফাস্ট বোলার। নিজের কাজের চাপ ও টেস্ট পরিকল্পনা নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি বেশ হালকা চালে বলে বসেন, আগামী ১৯টি টেস্ট খেলার পরই হয়তো তিনি ‘সূর্যাস্তের দেশে পাড়ি জমাতে পারেন’।
স্টার্কের এই আকস্মিক মন্তব্য মুহূর্তেই পাশে থাকা তার স্ত্রী ও অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলির নজর কাড়ে, যিনি নিজেও ওই পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ বছসী পেসার।
আগামী ১৮ মাসের পরিকল্পনা জানাতে গিয়েই মূলত অবসরের এই কৌতূহলদীপক প্রসঙ্গের অবতারণা করেন স্টার্ক। এই সময়ে এই বাঁহাতি পেসারের লক্ষ্য মোট ২১টি টেস্ট ম্যাচ খেলা। যার মধ্যে ইতোমধ্যে ২টি ম্যাচ তিনি খেলে ফেলেছেন, ফলে তার বর্তমান সূচিতে বাকি আর ১৯টি টেস্ট।
আর এই ১৯ ম্যাচের হিসেব থেকেই কৌতুক করে নিজের অবসরের কথা তুলে ধরেন তিনি। রসিকতা করে স্টার্ক বলেন, ‘হ্যাঁ, আর ১৯টি টেস্ট বাকি। এরপর হয়তো সূর্যাস্তের দেশে হারিয়ে যেতে পারি, ঠিক জানি না! তবে সতীর্থদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে নিশ্চয়ই আমি অবসর নিচ্ছি না।’
কথাটি তিনি পুরোপুরি কৌতুকের সুরেই বলেছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গেই পাশে থাকা স্ত্রী অ্যালিসা হিলির তাৎক্ষণিক প্রতিক্রিয়া মুহূর্তটিকে আরও জমানো করে তোলে। হিলির প্রথমে চমকে ওঠা এবং তারপরই অট্টহাসিতে ফেটে পড়ার দৃশ্যটি পডকাস্টের ওই অংশটিকে বিশেষ করে তোলে।
তবে নিজের এই ঠাট্টামূলক মন্তব্যে অবসর নিয়ে ভুল বার্তা যেতে পারে ভেবে দ্রুতই পরিস্থিতি পরিষ্কার করেন স্টার্ক। অবসর মোটেও দুয়ারে কড়া নাড়ছে না উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে তার আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা রয়েছে।
ভবিষ্যৎ অবসরের তারিখ হয়তো জানিয়েই দিলেন—তার করা একটি রসিকতার কারণে এমন বিভ্রান্তি ছড়ানোর পরপরই পুরো বিষয়টি নিয়ে খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন মিচেল স্টার্ক। অজি এই ফাস্ট বোলার স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার এখনও অনেক খেলা বাকি।
স্টার্ক জানান, তার ক্যারিয়ারের এখনও ‘প্রচুর পথ’ বাকি রয়েছে। এমনকি সতীর্থদের মধ্যে তিনি অন্তত প্রথম ব্যক্তি হবেন না, যিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
স্টার্কের ভাষায়, ‘না, একদমই তা নয়! আমার আরও অনেক লম্বা পথ বাকি রয়েছে। আমার মনে হয় না সতীর্থদের মধ্যে আমিই প্রথম অবসর নেব।’
নিজের বর্তমান প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, ‘হ্যাঁ, সবকিছু একদম ঠিকঠাক ও সুন্দরভাবেই এগোচ্ছে। আজ সকালেই প্যাটের (কামিন্স) সঙ্গে বোলিং অনুশীলন করেছি। দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার আগে আরও একটি বোলিং সেশন সারব, তারপর ওখানে গিয়ে দলের বাকিদের সঙ্গে যোগ দেব। তাই সার্বিকভাবে বলতে পারেন, সবকিছু চমৎকার কাটছে।’
অস্ট্রেলিয়া দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির ফাঁকেই এই কথাগুলো বলেন স্টার্ক। অধিনায়ক প্যাট কামিন্সের সাথে বোলিং অনুশীলনের কথা উল্লেখ করে তিনি জানান, স্কোয়াডে যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার আগে আরেকবার বল হাতে নিজেকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সামনে অস্ট্রেলিয়ার বেশ ঠাসা আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে, আর এই আসন্ন সফরটি স্টার্ককে নিজের ছন্দ ও প্রস্তুতি আরও সানিত করার দারুণ এক সুযোগ করে দেবে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটকে এখনই বিদায় জানানোর কোনো ইচ্ছা স্টার্কের নেই। আপাতত টেস্ট ক্রিকেট, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং নিজের ফিটনেস ও ওয়ার্কলোড সঠিকভাবে সামলানোতেই পুরো মনোযোগ ধরে রাখতে চান এই বাঁহাতি পেসার।
