আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নির্বাচন ঘনিয়ে আসতেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ আনেন।

রুমিন ফারহানা বলেন, আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দেই না। তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না। দুইটা ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিলো। তখন শুধু জবাবই দেই নাই ইউনিয়ন দুইটাও ব্রাহ্মণবাড়িয়া-২ এর সঙ্গে যুক্ত করেছি।

এসময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights