আমিরাতে ‘হালদা’ ফুটবল টুর্নামেন্ট শুরু

ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে ‘হালদা’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার রাতে আজমান হুমাইন বিন আব্দুল আজিজ ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি শারজা সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী। উদ্বোধনী ফুটবল খেলায় মির্জাপুর ফুটবল টিম বনাম হাটহাজারী পৌরসভা ফুটবল টিম ও ধলই ফুটবল টিম বনাম নাঙ্গলমোড়া ফুটবল টিম চারটি দল অংশ নেন।

এ সময় অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মো: সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আবু জাফর, আইয়ুব আলী বাবুল, আশীষ কুমার সরকার, প্রথম সচিব বদরুল আহমেদ বিদ্যুৎসহ বিভিন্ন শ্রেণি পেশার, বিভিন্ন বয়সের সহস্রাধিক ফুটবলপ্রেমীরা মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। পাঁচ সপ্তাহের খেলায় মোট ১২ টিম ফুটবল টুর্নামেন্টে অংশ নিবেন বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights