আমিরের সিনেমার অডিশন দিয়েছিলেন, তবে সেই অভিজ্ঞতা ভালো নয় কিয়ারার

অনলাইন ডেস্ক

এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত ও সফল অভিনেত্রীদের অন্যতম কিয়ারা আডবাণী। একের পর এক ছবির চুক্তিতে সই করছেন তিনি। তবে একটা সময় ছিল, যখন পর পর ছবির অডিশন দিয়েও সুযোগ মেলেনি কিয়ারার। তেমনই একটি ছবি হল ‘লাল সিং চড্ডা’।

প্রথম থেকেই এই ছবি নিয়ে নানা বিতর্ক। ছবিটি ছিল ইংরেজি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। ছবিটি তৈরি হতে কয়েক বছর সময় ব্যয় করেন নির্মাতারা। তার পরও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির খান ও কারিনা কাপুর খান। ছবিতে কারিনা অভিনীত রূপা চরিত্রটির জন্য অডিশন দেন কিয়ারা। যদিও নেওয়া হয়নি তাকে।

এই অভিনেত্রীর কথায়, আমি ‘লাল সিং চড্ডা’র জন্যও অডিশন দিয়েছিলাম। তখন যদিও জানতাম না, সেটা ‘লাল সিং চড্ডা’র জন্য অডিশন। ওই অডিশনটি নিয়ে আমি আর ভাবতে চাই না। নিশ্চয়ই খুব খারাপ অভিনয় করেছিলাম। যদিও অনেক বছর আগের কথা।
ছবিতে এক শিখের চরিত্রে অভিনয় করেছেন আমির। টম হ্যাঙ্কসের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় রূপান্তরণ এই ছবি। ছবির মুখ্য চরিত্রের জীবনের পরতে পরতে চমক। জীবনের ব্যর্থতা, কঠিন লড়াই করে এগিয়ে চলা- সব কিছুই ছিল এই ছবিতে। তারপরও দর্শক টানতে ব্যর্থ হয় এই ছবি। এই ছবির পর বেশ কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights