আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌ-রুটে গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর উভয় পাড়েই আটকা পড়েছে প্রায় তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বিগত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে এই নৌ রুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরো সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফেরি চলাচল। দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল একে বারেই বন্ধ করে দেয়া হয়েছে। এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়েছে। নাব্যতা সংকট কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights