আরিফিন শুভ’র সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঐশী

অনলাইন ডেস্ক
মাসখানেক আগেই নিজের সংসার ভাঙার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। নায়কের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার কিছু দিন না যেতেই ভক্তদের আলোচনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, তাদের প্রেমের কারণেই নাকি নায়কের সংসার ভেঙেছে শুভ-অর্পিতার। একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন শুভ এবং ঐশী । এই কারণেই মূলত তাদের নিয়ে এতো চর্চা।

শুরু থেকেই শুভ-ঐশীর প্রেমের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও উভয়ই নীরব ছিলেন। তবে সম্প্রতি প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ঐশী। এই নায়িকা বলেন, সর্বশেষ শুভ ভাইয়ের সঙ্গে তুফান সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে। তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না। ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে কাজের পর কারো সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। পার্টি কিংবা বিভিন্ন আড্ডায় আমাকে দেখা যায় না।

সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে টেনে নায়িকা বলেন, আর পাঁচজন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও। তার থেকে বড় কথা আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।
ঐশী বলেন, একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না যে আমার জন্য কারো সংসার ভাঙবে। আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটা ফিরে আসবে। আমি আজ কারো সংসার ভাঙলে অন্য কেউ এসে আমারটা ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না। আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি।

এই নায়িকা আরও বলেন, শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights