আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইট-পাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার (ভিডিও)

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণার সময় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন। বুধবার দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে এক প্রচারণা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ইট-পাটকেল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করা হয় তার দিকে।

স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে ওই প্রচারণায় অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট মিলেই। তবে সেখানে উপস্থিত কিছু উত্তেজিত জনতা হঠাৎ করেই তার ও তার দলের দিকে ইট, পাথর ও বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়তে থাকে। এতে প্রেসিডেন্ট মিলেই আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করতে বাধ্য হন।

উল্লেখ্য, সম্প্রতি একটি ঘুষ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে পড়েছে মিলেই প্রশাসন। অভিযোগে সরাসরি প্রেসিডেন্টের বোন কারিনা মিলেই-এর সম্পৃক্ততার কথাও উঠে এসেছে, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।https://youtu.be/Ey9U9kxKYd4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights