আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা

অনলাইন ডেস্ক

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে দেশের সব সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও অন্যান্য স্তুরের এ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা।

সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি। এতে বলা হয়েছে, মাউশিতে এআই বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে। দেশের সব সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights