আলফাডাঙ্গায় জমিদার বাড়ি পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ খান বাহাদুর জমিদার বাড়িতে নব নির্মিত মসজিদ ও জমিদার বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মীনি তেরেসা আলবর।

পরিদর্শনকালে তারা ব্রিটিশ শাসন আমলের খান বাহাদুরের বাড়িটি ও নব নির্মিত সৌন্দর্য বন্ধন জামে মসজিদটি ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন। সেখানে হাইকমিশনার প্রায় ঘন্টা খানে থেকে ঢাকায় ফিরে যান।

এটা তাদের ব্যক্তিগত সফর বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে সড়ক পথে খান বাহাদুরের বাড়িতে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনা ও তার স্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর।

এ সময় উপস্থিত ছিলেন, খান বাহাদুরের বংশধর নব নির্মিত জামে মসজিদের নির্মাতা আর্কিটেক প্রকৌশলী ব্রিটিশ নাগরিক মেরিনা তাবাচ্ছুম, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, থানার ওসি আবু তাহের, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির।

খান বাহাদুরের কোন বংশধর এ বাড়িতে বসবাস করেন না। ওই এলাকার মিলন নামে একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশুনা করেন। খান বাহাদুরের বংশধররা ঢাকাসহ দেশের বাইরে অবস্থান করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights