আলফাডাঙ্গায় দিনভর গণসংযোগে আরিফুর রহমান দোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দিনভর গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শনিবার ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সবার মাঝে তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য।

এই উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দোলন।
বিকালে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর নারানদিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক প্রয়াত ছবুর শিকদারের বাড়িতে যান আরিফুর রহমান দোলন। সেখানে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের খোঁজ-খবর নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights