আলোচনায় হিজবুল্লাহর ‘কাতিউশা’ রকেট

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ওপর শিগগিরই সরাসরি ইরানের হামলার শঙ্কার মধ্যে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যে এটি ছিল ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে ‘শত্রুপক্ষের কামানের বিভিন্ন স্থাপনায়’ এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। হামলার পর উপদ্রুত এলাকাগুলোতে সাইরেন বাজতে শোনা যায়। এ সময় তৎপর হয়ে ওঠে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো।

হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ৪০টি রকেট ছোড়া হয়েছে বলে শনাক্ত করা গেছে। সেগুলোর বেশির ভাগ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights