আলোচনার কিছু নেই, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন : আল সিসি

অনলাইন ডেস্ক

মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি মৃতপ্রায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে ‘গুরুত্বহীন’ বলে উল্লেখ করেছেন। এর পরিবর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কায়রোতে স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই।’

সিসি বলেন, ৩০ বছর ধরে এই পথে চলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের অবশ্যই একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এর অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। তাহলেই কেবল জাতিসংঘ বিষয়টি নিয়ে যে সিরিয়াস সেটা প্রমাণিত হবে।
তিনি স্পষ্ট করেছেন যে, ফিলিস্তিনি রাষ্ট্রকে অসামরিকীকরণ করা হবে এবং আন্তর্জাতিক বাহিনী এটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights