ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ড পৌঁছতে চাওয়া ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছেন। তারা যে নৌকায় ছিলেন, সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ এ পৌঁছেছে।

পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকারী কর্মীদের সতর্ক করা হয়েছিল, ৫৯ যাত্রী নিয়ে একটি নৌকা পাস-ডি-ক্যালে এলাকার আব্লোতোস উপকূলে সমস্যায় পড়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আটজনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। সমস্যায় পতিত নৌ-যানটি খুব দ্রুতই সংকটে পড়ে। এটি পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।

ওই নৌকায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত ১০ মাস বয়সী এক শিশুসহ ছয়জনকে জরুরি অবস্থা বিবেচনায় হাসপাতালে নেওয়া হয়েছে। মোট ৫১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, মিশর, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলেও জানান জ্যাক বিলান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights