ইংল্যান্ড সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করল বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না বার্সেলোনার। প্রতিপক্ষের খেলোয়াড় সংকটের কারণে ম্যাচটি বাতিল করেছে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা।

ইংল‍্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব প্রেস্টনের বিপক্ষে সোমবার খেলার কথা ছিল বার্সেলোনার। সেন্ট জর্জ পার্কে ম্যাচটি হওয়ার কথা ছিল দর্শকশূন্য মাঠে।

চোটের কারণে মূল দলের পর্যাপ্ত ফুটবলার না থাকায়, রিজার্ভ দলকে মাঠে নামানোর পরিকল্পনা করেছিল চ‍্যাম্পিয়নশিপের দল প্রেস্টন। এমন পরিস্থিতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।

এর পরিবর্তে দেশে ফেরার আগে একটি অনুশীলন সেশন করবে হান্সি ফ্লিকের দল।

নতুন মৌসুমের আগে ইংল্যান্ড সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনা। বার্মিংহ্যামের বিপক্ষে প্রথম ম্যাচ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। দুই দলের মূল লড়াই ২-২ ড্র হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights