ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর আগেই ছিটকে গেলেন জন টার্নার

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়ে অভিষেকের অপেক্ষায় জন টার্নার। কিন্তু ইনজুরি তার অভিষেককে বিলম্বিত করলো। পুরুষদের হান্ড্রেড টুর্নামেন্ট খেলার সময় ইনজুরিতে পড়েন টার্নার। সে কারণে বাদ পড়েন স্কোয়াড থেকে। তার পরিবর্তে পেসার ব্রেইডন কার্সিকে যুক্ত করা হবে স্কোয়াডে।

গেল সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দলে সারপ্রাইজ কল পেয়েছিলেন টার্নার। যিনি ঘণ্টায় ৯০+ মাইল গতিতে বল করতে পারেন। কয়েকদিন আগে পুরুষদের হান্ড্রেডে জনি বেয়াস্টোকে এই গতিতে বল করেছিলেন।

টার্নার ইনজুরিতে পড়ায় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত কার্সি সুযোগ পেয়েছেন দলে। ৩০ আগস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights