ইইউ’র পণ্যে জুন থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণায় ইইউ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

শুক্রবার (২৩ মে) এমন সতর্কতা দিয়ে ট্রাম্প বলেছেন, ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনা ‘কোনোভাবেই এগোচ্ছে না’।

এদিকে, যুক্তরাষ্ট্রে বানানো নয় অ্যাপলের এমন আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন ট্রাম্প।

সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, ‘তাদের বাণিজ্য বাধা, ভ্যাট-ট্যাক্স, হাস্যকর কর্পোরেট জরিমানা, অ-আর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান কোম্পানিগুলির বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা এবং আরও অনেক কিছুর কারণে-ইইউ’র সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বছরে ২৫০ মিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

তিনি আরও লিখেছেন, ‘তাদের সাথে আমাদের আলোচনা কোনো ফলপ্রসূ হচ্ছে না! অতএব আমি ১ জুন, ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।’

যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত পণ্যের জন্য ২৭ ইউরোপীয় দেশের জোটকে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হয়।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights