ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক

ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনলাইন এ খবর জানিয়েছে।

ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন ১০ জন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে।

তিনি জানিয়েছেন, হামলায় চার এবং ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। এ ছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এরমধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় তিনতলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেইসঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) প্রকাশিত আল জাজিরার ওই খবরে আরও বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights