ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক

ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবার।

বৃহস্পতিবার বিকালে এক শোক বার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলীর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। সেইসঙ্গে তার বিদেহী রূহের মাগফিরাত কামনা করছি।

উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights