ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা ভুল নয়, অপরাধ

অনলাইন ডেস্ক
ইউনূস সরকারের অযোগ্য উপদেষ্টার সিদ্ধান্তের বলি হচ্ছে শিশুরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা। তিনি বলেন, ‘ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। সারা দেশে দুই শতাধিক শিশু মারা গেছে।’

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শামারুহ মির্জা লেখেন, ‘এটা নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন Science-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার আসলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে।’

তিনি আরও লেখেন, ‘২০২৪-এ আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, ফলে দেশজুড়ে টিকার ঘাটতি তৈরি হয়, পরে এ ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে! এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। দুই শতাধিক শিশু মারা গেছে, পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। তবু কিছু মানুষ এখনো এটাকে ডিফেন্ড করে, এটাই সবচেয়ে ঘেন্নার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights