ইউসুফ সরকারইউসুফ সরকারঝিনাইদহে বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরী পুর্ন:বহালের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকুরীচ্যুতদের
পুর্ন:বহালের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পায়রা চত্তরে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলা ক্ষতিগ্রস্থ
বিডিআর সদস্যদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে
চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বিএম কামরুজ্জামান, হাবিলদার আলিফ
হোসেন, মনিরুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় সিমান্তরক্ষী
বাহিনীর সদর দপ্তরে স্বৈরাচারী তৎকালীন শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে ৫৭ জন
সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে। তাদের হত্যার পুন:বিচার সেসময়ের
চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরী পূন:বহালের দাবি জানান।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত
প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
