ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড় এলাকায় পাঁচপীর-সুন্দরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

নিহত ফাতেমা শান্তিরাম এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, পাঁচপীর বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সুরুত আলীর মোড় এলাকায় সড়ক পারাপারের জন্য দৌঁড় দেয় ফাতেমা। এ সময় ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়।

শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights