ইট বোঝাই ট্রাক উল্টে দুইজনের প্রাণহানি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার ঠাকুরকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ইট বোঝাই ট্রাক উল্টে ২ জন হেল্পার নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা ফায়ার স্টেশনের উপ-পরিচালক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রিদয় (২২) সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বকরের ছেলে ও ইমন (১৮) একই এলাকার রতন মিয়ার ছেলে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এসময় দুইজন হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা খবর দিলে ট্রাক সরিয়ে তাদের ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights