ইতা‌লি প্রবাসী বাংলাদেশিদের যে বার্তা দি‌ল দূতাবাস

অনলাইন ডেস্ক

ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূতাবাসের নিম্নলিখিত ই-মেইলের মাধ্যমে পাসপোর্টের জরুরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ রয়েছে। মেইল : emergencyappointmentrome@gmail.com।

পাসপোর্টের জরুরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রসমূহ হলো—ইতালিতে জন্মগ্রহণকারী শিশুর প্রথম পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে; আগের পাসপোর্ট হারিয়ে গেলে; জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট সংশোধনের প্রয়োজন হলে (৩০ জুন ২০২৫ পর্যন্ত)।

পাসপোর্টের জরুরি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ই-মেইলে নিম্নলিখিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে—শিশুর প্রথম পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (স্বাক্ষর-সিলসংবলিত); হারানো পাসপোর্টের ক্ষেত্রে কস্তুরা/কারাবিনিয়ারি থেকে প্রাপ্ত ‘দেনুনশা’/জিডির কপি (স্বাক্ষর-সিলসংবলিত) এবং আগের পাসপোর্টের কপি; জন্ম নিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে অনলাইনে থাকা জন্ম নিবন্ধনের কপি, ইতালিয়ান সৌজন্য বা রেসিড্যান্স কার্ডের কপি এবং আগের পাসপোর্টের কপি।

উল্লিখিত ক্যাটাগরি ব্যতীত অন্য সব ক্ষেত্রে নিম্নলিখিত লিংকে গিয়ে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে অনুরোধ করেছে দূতাবাস। https://e-passport.bdembassyrome.it/ বৃহস্পতিবার দুপুর ১২টায় পাসপোর্ট অ্যাপয়েনমেন্ট খোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights