ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১
অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ২৭১ জন আরোহী ছিলেন।
আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। আহত ও উদ্ধার হওয়া যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
