ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এসময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একই স্থান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ও বিভাগটির সাবেক সভাপতি ড. মাহবুবুল আরেফিন বিভাগের, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন, ট্যাুরিজম বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্য্যালিতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights