ইয়াবা পাচার মামলায় একজনের ৭ বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

৩০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় কক্সবাজারে একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামি হলেন-কক্সবাজারের টেকনাফের সাতঘরিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মো. আইজ উদ্দিন। মামলার অপর দুই আসামি মো. হোসেনের দুই ছেলে যথাক্রমে মো. আইয়ুব ও মো. শামসুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে দণ্ডিত আসামি পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights