ইয়েমেনে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: রাশিয়া

অনলাইন ডেস্ক

ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছে রাশিয়া।

দেশটি জানিয়েছে, লোহিত সাগরে হুথি গোষ্ঠী কর্তৃক জাহাজে হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের ভুল সুবিধা নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “ইয়েমেনে মার্কিন বিমান হামলা অ্যাংলো-স্যাক্সনদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে বিকৃত করার আরেকটি উদাহরণ।”
জাখারোভা বলেন, “এই হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ অবজ্ঞা’ দেখানো হয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights