ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে আবারও নিজেদের প্রস্তুতির কথা জানালো সুইজারল্যান্ড। আজ জেনেভায় রুশ সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আগ্রহের কথা জানান সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেলানি গুগেলম্যান।

তিনি বলেন, সুইজারল্যান্ড সবসময়ই তার মধ্যস্থতার সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে জেনেভা এই আলোচনার সম্ভাব্য ভেন্যু হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানান, শান্তি স্থাপনে সহায়ক যেকোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করতে তার দেশ বদ্ধপরিকর।

মুখপাত্র আরও উল্লেখ করেন, এই সংকট সমাধানে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ তাদের এক প্রতিবেদনে দাবি করেছিল, ওয়াশিংটন এবং তেহরান সশস্ত্র সংঘাত অবসানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে।

সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছিল, এই চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে খুব শীঘ্রই ইসলামাদ অথবা জেনেভায় একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুইজারল্যান্ডের এই ঘোষণা সেই গুঞ্জনকে আরও জোরালো করলো এবং আন্তর্জাতিক মহলে পুনরায় শান্তি ফেরার নতুন আশা জাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights