ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও শান্তিচুক্তিতে আশাবাদী ট্রাম্প, দাবি রিপোর্টে

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে এর পরেও একটি শান্তিচুক্তি সম্ভব বলে তিনি মনে করেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি সম্ভব হবে।

আলজাজিরার এক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে এ কথা বলেছেন।

কার্লের বরাতে ট্রাম্পের ভাষায়, এটা (চুক্তি) হবে—যেভাবেই হোক। সহজভাবে অথবা কঠিনভাবে—এটা হবেই। আপনি আমাকে উদ্ধৃত করতে পারেন।

এদিকে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়লেও কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে ধারণা করা হচ্ছে। দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল সেটি বুধবার শেষ হচ্ছে। এর আগে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জন্য দ্বিতীয়বারের জন্য এক টেবিলে বসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights