ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান মরিয়া সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি কোনো এক সময়ে তারা সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’

ইরানের পক্ষ থেকে ক্রমাগত পাল্টা হামলার হুমকির মধ্যে ট্রাম্প আরও বলেন, তিনি হরমুজ প্রণালি পাহারা দেওয়ার বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে কথা বলছেন।

ইরান জোর দিয়ে বলছে , হরমুজ প্রণালী অন্যান্য জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে, তবে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights