‘ইরানকে উপড়ে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ’

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবের নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি দাবি করেছেন যে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়েই এক সপ্তাহের মধ্যে ইরান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল।

লারিজানি বলেন, তারা বিশ্বাস করেছিল যে তারা পাঁচ বা ছয় দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে। তিনি আরও যোগ করেন, নেতানিয়াহুর প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণকে বশ্যতা স্বীকার করানো।

লারিজানি জানান, এই ষড়যন্ত্র শুধুমাত্র নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি প্রকাশ করেন, ক্ষমতার তিনটি শাখার প্রধানদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করার পর, ইসরায়েল বিপ্লবের নেতা আলী খামেনিকে হত্যা বিষয়ে বলেন, জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র ইরানের জনগণের সংস্কৃতি ও ঐতিহাসিক গভীরতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights