ইরানকে নিয়ে যা বললেন জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা

অনলাইন ডেস্ক

জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানকে অবশ্যই তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করতে হবে।

জাপানে আলোচনার পর এক যৌথ বিবৃতি দেন মন্ত্রীরা। তারা বলেন, আমরা ইরানকে হামাসকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে এবং লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য রাষ্ট্রবহির্ভূত শক্তিকে সমর্থনসহ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন আরও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এই গোষ্ঠীগুলির সাথে তার প্রভাব ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের বিরুদ্ধে ইরান অন্যতম কঠোর কণ্ঠস্বর হিসাবে আবির্ভূত হয়েছে। ইসরায়েল এবং তার নিকটতম মিত্র যুক্তরাষ্ট্রকে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights