ইরানি জাহাজে মার্কিন মেরিনদের রাত্রিকালীন অভিযান, ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানি পতাকাবাহী একটি জাহাজে মার্কিন মেরিনদের পরিচালিত রাত্রিকালীন অভিযানের ভিডিও প্রকাশ করেছে। ওমান উপসাগরে ‘তুস্কা’ নামের জাহাজটি জব্দ করার সময় এই অভিযান পরিচালিত হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউএসএস ট্রিপোলি থেকে মার্কিন মেরিনরা দ্রুতগতিতে জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আকাশে হেলিকপ্টারের টহল এবং এক মেরিন সদস্যকে দড়ির সাহায্যে জাহাজে নামার দৃশ্যও উঠে এসেছে।

সেন্টকম জানায়, প্রায় ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা করলে ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালায়। এতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে পড়ে। এরপর মার্কিন মেরিনরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights