ইরানি হামলা মোকাবিলায় বাহরাইনে রাতে সমুদ্র চলাচলে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পক্ষ থেকে ক্রমাগত হামলার মুখে নিজেদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অনির্দিষ্টকালের জন্য সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরনের মাছধরার নৌকা এবং প্রমোদতরিসহ যেকোনো জলযান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে সরাসরি আগ্রাসন এবং এর ফলে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার ওপর সৃষ্ট মারাত্মক ঝুঁকি বিবেচনায় নিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উপকূলীয় এলাকায় নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। এ ছাড়া সকল সমুদ্রগামী নাগরিক ও পর্যটকদের নির্ধারিত সময় মেনে চলার এবং উপকূলের কাছাকাছি না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির মন্ত্রণালয়।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights