ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সহায়তা করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

গত বছর ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কোহলার ও প্যারিসকে দীর্ঘ কারাদণ্ড দেয়।

তারা ২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরের সময় গ্রেফতার হন।

ফ্রান্স আগে অভিযোগ করেছিল, কোহলার ও প্যারিসকে ইরান অন্যায়ভাবে আটক করে রেখেছে এবং তাদেরকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল, যা নির্যাতনের শামিল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights