ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ ইসরায়েলি

অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

তবে ইরান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণান্ত্র আকাশে নিষ্ক্রিয় করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন, তেহরান কেঁপে উঠবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights