ইরানে ইসরায়েলি হামলায় নিন্দা পুতিনের

অনলাইন ডেস্ক
ইরানে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ নিন্দা জানান তিনি।

ক্রেমলিন জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিন। মস্কো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে জাতিসংঘ সনদের লঙ্ঘনের কথা উল্লেখ করে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনালাপ সেরেছেন পুতিন। এ সময় নেতানিয়াহুর উদ্দেশে পুতিন বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো প্রশ্ন শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

ক্রেমলিন আরও জানায়, ইরান ও ইসরায়েল দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলবে রাশিয়া।

সোর্স : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights