ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার ভোরে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদী নামে দু’জনের দণ্ড কার্যকর করা হয়।

গত বছরের শেষ দিকে ইরানে শুরু হয়েছিল সরকারবিরোধী আন্দোলন, যা ৭ ও ৮ জানুয়ারি তীব্র আন্দোলনে রূপ নেয়। এ দু’দিন ইরানি নিরাপত্তাবাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনে করে। এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।

যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা ইস্ফাহানে ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে ইরান সরকারের অভিযোগ। ইস্ফাহানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তারা নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা, মারণাস্ত্র ও ধারাল বস্তু ও বোমা ব্যবহার করেছেন। এছাড়া নিহতদের মরদেহে আগুন দেওয়ার অভিযোগও করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংস্থাটি বলেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পক্ষে যেসব আইনজীবী ছিল তাদের এই মামলার অ্যাকসেস পুরোপুরি দেওয়া হয়নি এবং দণ্ডপ্রাপ্তদের আত্মীয়-স্বজনকেও পুরো রায় শোনানো হয়নি। সূত্র: রয়টার্স, এপি, ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights