ইরানে বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ, ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধের মধ্যে অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করা হচ্ছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইরানে পেট্রলের দাম তিনটি স্তরে নির্ধারিত। একজন ভোক্তা মাসে প্রথম ৬০ লিটার পেট্রল কিনলে প্রতি লিটারে ১,৫০০ তোমান, পরের ৫০ লিটারের জন্য ৩,০০০ তোমান এবং এর পরের প্রতি লিটারের জন্য ৫,০০০ তোমান দিতে হয়।

রোববার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, তৃতীয় স্তরের পেট্রলের দাম লিটার প্রতি বেড়ে ৫,০০০ থেকে বেড়ে ১০,০০০ হবে। ৮ সেপ্টেম্বর সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে পরে তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ৬০ লিটার ও পরের ৫০ লিটারের দাম অপরিবর্তিত থাকবে।

বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ ইরান। দেশটিতে দীর্ঘদিন ধরে সরকার ভর্তুকি দিয়ে খুব কম দামে পেট্রল সরবরাহ করে আসছে। ফলে সেখানে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তটিবেশ স্পর্শকাতর।

ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের মধ্যেই জ্বালানির দাম বাড়ানোর এ ঘোষণা এলো। রোববার (৬ সেপ্টেম্বর) ১ মার্কিন ডলারের দাম ২২ লাখ রিয়ালের বেশি ছিল বলে বিভিন্ন মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগে ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল প্রায় ১৭ লাখ। এপ্রিলের শেষ দিকে তা কমে প্রায় ১৮ লাখ রিয়ালে নেমে যায়। উল্লেখ্য, ১ তোমান ১০ ইরানি রিয়ালের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights