ইরানে সন্ত্রাসী হামলায় আফগান পুলিশপ্রধান নিহত

অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলায় আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরামুদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি পুলিশ তার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

বুহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইরানি বার্তা সংস্থা মেহর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আকরামুদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশপ্রধান। তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন। হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights